ধ্রুবতারা কীভাবে খুঁজে পাবো?

ধ্রুবতারা

ধ্রুবতারা খুঁজে পাওয়া খুবই সহজ। আপনিও ট্রাই করলে খুঁজে পাবেন। কিন্তু তার আগে এর আশেপাশের নক্ষত্রগুলো সম্পর্কে জানতে হবে। যেকোনো কিছু খুঁজার ক্ষেত্রে আগে আশেপাশের চেনাজানা কোনো কিছু খুঁজে পেলে এর সাপেক্ষে কাঙ্ক্ষিত জিনিসটার অবস্থান নির্দিষ্ট করা অনেকটাই সহজ হয়ে যায়।

তো, ধ্রুবতারা চেনার আগে আপনাকে চিনতে হবে সপ্তর্ষিমণ্ডল। মূলত সন্ধ্যার পর উত্তর-পশ্চিম আকাশে দিগন্ত থেকে কিছুটা যেই উপরে সাতটি তারা সবসময় একসাথে থাকে সেই সাতটি তারাকেই একসাথে  সপ্তর্ষিমণ্ডল বলা হয়। সাতজন ঋষির নামানুসারে এদের নামকরণ করা হয়, এনারা হলেন মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ এবং ক্রতু । আপনি তারাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই সাতটি তার মিলে নিচ্র ছবির মতো দেখতে অনেকটা চামচের মতো মনে হয়। উপরের তিনটি তারা চামচের হাতল 

তো, উত্তর-পশ্চিম আকাশে তাকিয়ে আপনাকে প্রথমে এই সপ্তর্ষিমণ্ডল খুঁজে বের করতে হবে। সপ্তর্ষীমন্ডলের একদম নিচের যেই তুইটি তারা দেখতে পাবেন(ছবিতেও দেখুন) এদের একটি হলো পুলহ এবং অপরটি ক্রতু। পুলহ এবং ক্রতু এই দুইটি তারা খুঁজে বের করতে পারলে আপনার কাজ অনেকটাই হয়ে গেছে। এখন মনে মনে পুলহ আর ক্রতু ত্রা দুটিকে একটি সরল রেখা দিয়ে যোগ করুন তারপর এই সরলরেখা বরারবর পুলহ ও ক্রতু এর মধ্যবর্তী দূরত্বের ৫ গুণ দূরত্বে যেই উজ্জ্বল তারাটি দেখতে পাবেন সেটিই হলো ধ্রুবতারা।

যদি এভাবেও খুঁজে না পান, তাহলে আপনার হাতের কাছে থাকা স্মার্টফোন দিয়ে একদম নিখুঁতভাবে খুঁজে পাবেন। এর জন্য আপনাকে Stallerium বা Star walk Android Mobile app ইন্সটল করতে হবে। ইনস্টল করে অ্যাপ ওপেন করে আকাশের দিকে ধরলেই প্রত্যেকটা তারার নাম সহ দেখতে পাবেন। 

No comments:

Post a Comment