![]() |
| Solar System |
জ্বি, নাসা ভয়েজার ২ এর সাথে যোগাযোগ হারিয়েছে।
মূলত জুলাইয়ের ২১ তারিখে নাসা ভয়েজার ২ স্পেসক্রাফটে কিছু প্ল্যান্ড কমান্ড পাঠায়, যেটার কারণে অসাবধানতাবসত ভয়েজার ২ এর এন্টেনা পৃথিবীর দিক থেকে ২° বাইরের দিকে সরে যায়। একারণে এই মুহুর্তে ভয়েজার ২ পৃথিবী থেকে আর কোনো কমান্ড রিসিভও করতে পারছে না আবার পৃথিবীতে কোনো ডাটা ট্রান্সমিটও করতে পারছে না। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি নাসা চিরতরে ভয়েজার ২ কে হারিয়ে ফেললো?
উত্তর হচ্ছে, না। নাসা চিরতরে যোগাযোগ হারায় নি। ভয়েজার ২ বর্তমানে ১২.৩ বিলিয়ন মাইলেরও বেশি দূরে আছে। এতো দূর থেকে ভয়েজার ২ এর সাথে নাসার যোগাযোগ মাধ্যম হলো ভয়েজারের এন্টেনা আর পৃথিবীতে স্থাপিত ডিপ স্পেস নেটওয়ার্ক। ভয়েজার ২ যতো দূরে যাবে ততোই এর এন্টেনা পৃথিবী থেকে এদিক সেদিকে চলে যেতেই পারে কোনো না কোনোভাবে। তাই আগে থেকেই ভয়েজার ২ তে প্রোগ্রাম করা ছিল, যেটা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক বছরে মাল্টিপল টাইম তার এন্টেনার অরিয়েন্টেশন রিসেট করে পৃথিবীর দিকে নিয়ে আসবে। এটা করার জন্য পৃথিবী থেকে কোনো কমান্ড পাঠাতে হয় না বা যোগাযোগ করা লাগে না। একটা নির্দিষ্ট সময় পরপর ভয়েজার ২ নিজে থেকে পৃথিবীর সাথে তার এন্টেনার অরিয়েন্টেশন ঠিক করে নেয়।
প্রোগ্রাম অনুযায়ী ভয়েজার ২ এর অটোমেটিক অরিয়েন্টেশন রিসেট এর সময় হল এই বছরেরই অক্টোবরের ১৫ তারিখ। অক্টোবরের ১৫ তারিখ ভয়েজার ২ তার ভিতরে ইন্সটল করে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী নিজে থেকে পৃথিবীর দিকে তার এন্টেনার অরিয়েন্টেশন ঠিক করে নিবে, তার পর থেকে আবার নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারবে। সেই পর্যন্ত ভয়েজারের সাথে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। ভয়েজার তার নিজের গতিতেই চলতে থাকবে। তবে মিশন টীম আশা করছে এই সময়টা ভয়েজার ২ তার পরিকল্পিত ট্রাজেক্টরিতেই চলতে থাকবে এবং পরবর্তীতে আবার যোগাযোগ স্থাপন করা যাবে।

No comments:
Post a Comment