বছর আর আলোকবর্ষ কখনও এক নয়। দুইটা দুই রাশির একক। আপনি চাইলেই দূরত্ব আর সময়কে এক রাশি বিবেচনা করতে পারেন না, কাজেই বছর আর আলোকবর্ষ কেও কখনও একই বিবেচনা করতে পারেন না। এটা বোঝা তো আরও সিম্পল!!
১ আলোকবর্ষ = আলো ১ বছরে যে দূরত্ব অতিক্রম করে।
দূরত্ব = বেগ * সময়
➤ ১ আলোকবর্ষ = আলোর বেগ * ১ বছর
➤ ১ আলোকবর্ষ = (৩*১০^৮ মি/সেকেন্ড) * ৩১৫৩৬০০০ সেকেন্ড
➤ ১ আলোকবর্ষ = ৯.৪৬*১০^১৫ মি.
➤ ১ আলোকবর্ষ = ৯.৪৬*১০^১২ কি.মি.
অর্থাৎ ১ আলোকবর্ষ = ৯.৪৬ ট্রিলিয়ন কি.মি.।
এখন ভয়েজার ১ স্পেস প্রোব, প্রক্সিমা সেন্টেরাই এ যেতে কত সময় লাগবে এটা বের করা যাক।
দূরত্ব = বেগ * সময়
➤ সময় = দূরত্ব / বেগ
= ৪.২৩* ৯.৪৬*১০^১২/১৭
= ২.৩৫*১০^১২ সেকেন্ড
এখন,
➤ ৩১৫৩৬০০০ সেকেন্ড = ১ বছর
➤ ১ সেকেন্ড = ১/৩১৫৩৬০০০ বছর
➤ ২.৩৫১০^১২ সেকেন্ড = ২.৩৫১০^১২/৩১৫৩৬০০০ বছর
= ৭৪,৬৪০.৭ বছর।

No comments:
Post a Comment